হজযাত্রীদের জন্য চালু হচ্ছে এয়ার ট্যাক্সি
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৯ PM

হজযাত্রীদের জন্য চালু হচ্ছে এয়ার ট্যাক্সি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ১১:৫৯:০৪ AM

হজযাত্রীদের জন্য চালু হচ্ছে এয়ার ট্যাক্সি

ছবি: সংগৃহীত


সৌদি আরবে হজযাত্রীদের সেবা দিতে চালু হচ্ছে অত্যাধুনিক পরিবহন এয়ার ট্যাক্সি। পবিত্র হজ সামনে রেখে বুধবার (১২ জুন) প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালকবিহীন এয়ার ট্যাক্সি চালানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন মতে, এদিন ইএইচ২১৬-এস ইভিটিওল নামের বৈদ্যুতিক এয়ার ট্যাক্সিটি পরীক্ষামূলক উড্ডয়ন করে। এতে চড়ে বসেন সৌদির পরিবহন ও সরবরাহ বিয়ষক মন্ত্রী সালেহ আল-জাসের ও বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রেসিডেন্ট আব্দুল আজিজ আল-দুয়াইলেজ।

এয়ার ট্যাক্সির ভেতর থেকে আল-জাসের বলেন, ‘হজের মৌসুমে এয়ার ট্যাক্সি পরিষেবা দিতে পারবে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাটি করা হলো। পাইলটবিহীন ও স্থল থেকে নিয়ন্ত্রিত ট্যাক্সিটি একসাথে দুইজনকে বহন করতে পারে এবং সমস্ত নিরাপত্তা মানদণ্ড মেনে ৪০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।

সালেহ বিন নাসের আল-জাসের বলেন, আগামী দিনের যোগাযোগের যানবাহন উদ্বোধন করা হলো। বিশ্বে এই প্রথম এ ধরনের উড়ন্ত ট্যাক্সির লাইসেন্স দিয়েছে সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এটি পরিবেশ বান্ধব এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা হয়েছে।

নতুন এই যানবাহন উদ্বোধনের ফলে যাত্রী পরিবহনে সময় কমবে। এছাড়া জরুরি প্রয়োজনে মেডিকেল সুবিধা এবং পণ্য সরবরাহ করা যাবে। এ বছর হজ যাত্রীদের সেবায় প্রযুক্তি সম্বলিত যে ৩২টি সুবিধা যুক্ত করার কথা বলা হয়েছে, এই এয়ার ট্যাক্সি তার অন্যতম। এদিকে বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলিম আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কায়। তীব্র গরম উপেক্ষা করেই এ বছরের হজের প্রস্তুতি নিচ্ছেন তারা।

স্থানীয় সময় শুক্রবার (১৪ জুন) মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। আর মঙ্গলবার (১৮ জুন) জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের হজের কার্যক্রম।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী