সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩০ PM

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ১০:৩৩:১৮ AM

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির আল নাজাদ অঞ্চলের আপিপ শহরে কাজে যাওয়ার পথে বৃহস্পতিবার সৌদি সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- সবুজ চৌকিদার (৩৮), মো. সাব্বির (২১) ও মো. রিফাত (২০)। 

নিহতদের মধ্যে সবুজ গাড়ির চালক ছিলেন। সবুজ চঁাদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদু খিয়া পশ্চিম ইউনিয়নের পশ্চিম বিশকাটালী গ্রামের জামাল চৌকিদারের ছেলে। সাব্বির পাশের হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙা গ্রামের মো. ইসমাইল সৈয়ালের ছেলে ও রিফাত আলগী উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। 

জানা গেছে, রিফাত মাত্র ৩ বছর আগে গেছেন ওই দেশে। ভবন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। 

সাব্বির আর রিফাতকে সৌদিতে কাজের জন্য নিয়েছেন সবুজ চৌকিদার। তিনি তাদের নিয়ে আপিপ শহর ও আশপাশের এলাকায় ভবন নির্মাণের কাজ করাতেন। নিজেদের গাড়িতে তারা কাজে আসা-যাওয়া করতেন। গাড়ির চালক ছিলেন সবুজ। দুর্ঘটনার সময়ও গাড়ির চালক ছিলেন সবুজ বলে জানান তার বাবা জামাল চৌকিদার। 

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, ‘সৌদিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে আমাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি। তবে জানালে এব্যাপারে সবধরনের সহযোগিতা করা হবে।’


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী