লাগাতার বৃষ্টিতে ধস: সিকিমে আটকা পড়েছেন বাংলাদেশিসহ ১২০০ পর্যটক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

লাগাতার বৃষ্টিতে ধস: সিকিমে আটকা পড়েছেন বাংলাদেশিসহ ১২০০ পর্যটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ১১:৫৩:০৩ পূর্বাহ্ন

লাগাতার বৃষ্টিতে ধস: সিকিমে আটকা পড়েছেন বাংলাদেশিসহ ১২০০ পর্যটক

ছবি: সংগৃহীত


লাগাতার বৃষ্টিতে ধসের জেরে বিপর্যস্ত ভারতের উত্তর সিকিম। পরিস্থিতি এমন জায়গায় পেঁৗছেছে যে, পর্যটনের জন্য বিখ্যাত লাচুংয়ের সঙ্গে গোটা রাজ্যেরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত তাদের উদ্ধারের বিষয়ে কোনো সিদ্ধান্তে পেঁৗছাতে পারেনি প্রশাসন। 

রাজ্য সরকার জানিয়েছে, বিপর্যয়ের জেরে সিকিমে এখনও ১২০০ পর্যটক আটকে রয়েছেন। এদের মধ্যে ১০ জন বাংলাদেশি, তিন জন নেপালের এবং দুইজন থাইল্যান্ডের বাসিন্দা। তাদের কীভাবে দ্রুত উদ্ধার করা সম্ভব, সেই বিষয় নিয়েই ভাবছে প্রশাসন। 

জেলা প্রশাসন সূত্রের রাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গন ও চুংথাংয়ের সংযোগকারী বেইলি সেতুটি ভেঙে গিয়েছে। ধসের জেরে বহু রাস্তা বন্ধ। বহু বাড়ি তছনছ হয়ে গিয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে শুরুর দিকে পেঁৗছাতে সমস্যা হচ্ছিল। ধীরে ধীরে সেই সমস্যা মিটছে। আটকে পড়া পর্যটকরাও সুস্থই রয়েছেন। আবহাওয়া ভাল হলে যাতে তাদের বিমানে উদ্ধার করা যায়, তার জন্যই ইতিমধ্যেই সিকিমের মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন। সড়কপথেও কীভাবে পর্যটকদের উদ্ধার করা সম্ভব, তাও দেখা হচ্ছে। 

এই অবস্থায় অরুণাচল প্রদেশে মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানে গিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিংহ তামাং। সেখান থেকে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সাহায্য পেঁৗছে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে। ঘরহারাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার।’



এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু