ঈদ উপলক্ষে ইসরাইল-লেবানন সীমান্তে শান্তির ডাক
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০২ AM

ঈদ উপলক্ষে ইসরাইল-লেবানন সীমান্তে শান্তির ডাক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৪ ০৩:৩৮:৪৫ AM

ঈদ উপলক্ষে ইসরাইল-লেবানন সীমান্তে শান্তির ডাক


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসরাইল-লেবানন সীমান্তে যুদ্ধ বিরতির ডাক দেয়া হয়েছে। শনিবার (১৫ জুন) লেবাননে দায়িত্বরত জাতিসংঘ কর্মকর্তা জেনিন হেনিস-প্লাসচের্ট এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান আরল্ডো লাজারো এ নিয়ে একটি বিবৃতি দেন। খবর আলজাজিরার।

রোববার (১৬ জুন) লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে কোরবানির ঈদ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে ইসরাইল-লেবানন সীমান্তে উভয় পক্ষের সেনাদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানান লেবাননে দায়িত্বরত জাতিসংঘ কর্মকর্তারা।

তারা জানান, হিজবুল্লাহ এবং ইসরাইলের ন্যূনতম ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের যুদ্ধ লেগে যেতে পারে। তাই এ বিষয়ে দুপক্ষকেই সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা আট মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। গাজায় এ পর্যন্ত ৩৭ হাজার বেসামরিক লোক নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজায় এ হামলার প্রতিশোধ নিতেই লেবানন ইসরাইল সীমান্তে পাল্টা হামলা শুরু করে। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই