পাকিস্তানে ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে এক হাজারের বেশি মানুষ
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০০ AM

পাকিস্তানে ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে এক হাজারের বেশি মানুষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৪ ০৮:১০:৩৬ AM

পাকিস্তানে ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে এক হাজারের বেশি মানুষ

ছবি: সংগৃহীত


ঈদুল আজহার ছুটিতে অতিরিক্ত খাবার খেয়ে পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অসুস্থ হয়ে পড়েছেন অনেক মানুষ। যার মধ্যে ১ হাজার ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন

শুধুমাত্র পেশোয়ারে ২৪ ঘণ্টায় পাকস্থলী ও অন্ত্রের রোগে ৬১০ জন আক্রান্ত হওয়ার তথ্য জানা যায়। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খেয়েছেন বলে জানিয়েছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম। এছাড়া পশুর দ্বারা আক্রান্ত হয়ে এই হাসপাতালে অনেকে এসেছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অপরদিকে ঈদে অতিরিক্ত আনন্দ উপভোগ করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আরও প্রায় ৫০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় ২ হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া এবং পেটের ব্যথা নিয়ে এসেছিলেন।

একইভাবে লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জন এবং সার্ভিসেস হাসপাতাল, গঙ্গা রাম ও মায়ো হাসপাতালে ১০০ জন করে রোগী চিকিৎসা নিয়েছেন।

ঈদের সময় পরিমাণমত গোস্ত খেতে এবং অতিরিক্ত খাবার না খেতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই