বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু করবে ভারত
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০২ AM

বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু করবে ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০৯:৫২:১৭ AM

বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালু করবে ভারত

ছবি: সংগৃহীত


বাংলাদেশিদের জন্য ই-মেডিক্যাল ভিসা চালুর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা ছাড়া রংপুরে নতুন একটি এসিসট্যান্ট হাইকমিশন খুলতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। শনিবার দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। 

বৈঠক পরবর্তীত সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, ‘চিকিৎসার জন্য ভারতে আগমনকারী বাংলাদেশিদের জন্য দেশটি ই-মেডিক্যাল ভিসা সুবিধা চালু করবে। আমরা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলবাসীর সুবিধার জন্য রংপুরে একটি নতুন এসিসট্যান্ট হাইকমিশন খোলার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি। বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকার দেই।’

এর আগে শনিবার সকালে দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। হায়দরাবাদ হাউসে বৈঠক শেষে নরেন্দ্র মোদির দেওয়া মধ্যাহ্নভোজ অংশ নেন শেখ হাসিনা। 

বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখারের কার্যালয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হয়। এরপর তিনি পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যান। সেখানে তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই