ভারতে বিষাক্ত মদপানে মৃত্যু বেড়ে ৫৫
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০২ AM

ভারতে বিষাক্ত মদপানে মৃত্যু বেড়ে ৫৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ১০:২৩:৩০ AM

ভারতে বিষাক্ত মদপানে মৃত্যু বেড়ে ৫৫

ছবি: সংগৃহীত


ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দঁাড়িয়েছে। এ ঘটনায় মদ সরবরাহকারী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

পুলিশের ধারণা, কাল্লাকুরিচি জেলার করুণাপুরম গ্রামে চিন্নাদুরাই নামের এক ব্যক্তি এ বিষাক্ত মদ সরবরাহ করেছেন। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিষাক্ত মদপানকারী ৮৮ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। আর তাদের মধ্যে অনেকের অবস্থাই দিন দিন অবনতির দিকে যাচ্ছে। যার ফলে প্রতিদিনই করুণাপুরম গ্রাম থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। 

শুক্রবার জেলা কালেক্টর প্রশান্ত বলেছেন, ‘শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৯ জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের হয় দাহ করা হয়েছে নয়তো কবর দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন। কিন্তু কয়েক ডজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।’ 

অবসরপ্রাপ্ত বিচারপতি বি গোকুলদাসকে নিয়ে গঠিত এক সদস্যের কমিশন এ ঘটনার তদন্ত শুরু করেছে। তাকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন মাসের সময় দেওয়া হয়েছে। রাজ্য সরকার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। ঘটনাটি ঘটার পর তিনজন চোরাকারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।  মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, তিনি শক্ত হাতে বেআইনি মদের ব্যবসা বন্ধ করবেন। এদিকে বিরোধীরা তার পদত্যাগের দাবি করেছে। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই