তীব্র তাপপ্রবাহ: মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০২ AM

তীব্র তাপপ্রবাহ: মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৯:৪৯:৪৬ AM

তীব্র তাপপ্রবাহ: মক্কা-মদিনায় জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ

ছবি: সংগৃহীত


সৌদি আরবে অবস্থিত ইসলামের পবিত্র দুই মসজিদে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে ও তীব্র তাপপ্রবাহের কারণে চলতি গ্রীষ্মের শেষ পর্যন্ত এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এছাড়া এই নির্দেশনায় শুক্রবারের জুমার নামাজের প্রথম ও দ্বিতীয় আযানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। 

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ইসলামের দুটি পবিত্রতম মসজিদে জুমার নামাজের আগে নির্ধারিত খুতবা চলমান গ্রীষ্ম মৌসুমের শেষ পর্যন্ত সংক্ষিপ্ত করে কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে। মূলত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রচণ্ড গরমের মধ্যে মুসল্লিদের সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রাজকীয় নির্দেশের অধীনে ইসলামের পবিত্র দুই মসজিদে জুমার খুতবা এবং নামাজের সময়কাল ১৫ মিনিটে নামিয়ে আনা হবে বলে সৌদি আরবের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন। এই নির্দেশনা পালন শুক্রবার থেকেই শুরু হয়েছে এবং গ্রীষ্মের শেষ অবধি এটি অব্যাহত থাকবে। 

দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির প্রধান আবদুল রহমান আল সুদাইস বলেছেন, এই পদক্ষেপটি মুসল্লিদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় সৌদি নেতাদের আগ্রহকেই তুলে ধরছে। এছাড়া এই নির্দেশনাটি জুমার নামাজের জন্য প্রথম আযানকেও বিলম্বিত করবে। মূলত শুক্রবার দুপুরের এই সাপ্তাহিক জামাতের নামাজের জন্য প্রথম আযান এবং দ্বিতীয় আযানের মধ্যে সময়কাল ১০ মিনিটে কমিয়ে দেওয়া হয়েছে। আগে জুমার খুতবা সাধারণত ৩০ থেকে ৪৫ মিনিট স্থায়ী হতো। 

এর আগে গত সপ্তাহে সারা বিশ্ব থেকে আসা ১৬ লাখ মুসল্লিসহ প্রায় ১৮ লাখ মুসলমান বার্ষিক হজযাত্রা সম্পন্ন করেন। এই বছর মক্কায় ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে প্রচণ্ড গরম ছিল এবং এর মধ্যেই খুতবা সংক্ষিপ্ত করার এই নির্দেশনাটি দেওয়া হলো। 

অবশ্য হজের আগেই ইসলামের পবিত্র দুই মসজিদের ইমাম ও খতিবদের এ বছর প্রচণ্ড গরমে হজযাত্রীদের পরিস্থিতি বিবেচনায় হজের মৌসুমে জুমার খুতবা ও নামাজ সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। মূলত লাখ লাখ হজযাত্রীর বিভিন্ন পবিত্র স্থান পরিদর্শন এবং মক্কা ও মদীনায় তীব্র গরমের কারণে এই সিদ্ধান্ত নিয়েছিল সৌদি কতর্ৃপক্ষ। 

সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম) শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দেশটির বেশিরভাগ অংশে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। বলা হচ্ছে, এসময় তাপমাত্রা ৪৮-৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই