মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে নিউইয়র্কে মতবিনিময় সভা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০১ AM

মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে নিউইয়র্কে মতবিনিময় সভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৪:১৯:১০ AM

মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে নিউইয়র্কে মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে ‘ঐক্যবদ্ধ মৌলভীবাজারবাসী’র’ উদ্যোগে নিউইয়র্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  গত রবিবার (২৩ জুন) সন্ধ্যা ৮টায় নিউইয়র্কস্থ জ্যাকসন হাইটসের ইয়াজী চায়নিজ রেষ্টুরেন্টে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর সভাপতি মামুনুর রশীদ শিপুর সভাপতিত্বে এবং কুলাউড়া সমিতির সাধারণ সম্পাদক জাভেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন ।

মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে বক্তব্য রাখেন মৌলভীবাজার আই এফ এর সভাপতি নজরুল হক, রাজনগর সমিতির সভাপতি হেলালুর রহমান খান, মোহাম্মদ শাহান খান, কুলাউড়া সমিতির সভাপতি শাহা আলাউদ্দিন, বড়লেখা সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, শ্রীমঙ্গল এসোসিয়েন অব আমেরিকা ইনক্ সাধারণ সম্পাদক মো: সুফিয়ান চৌধুরী, প্রভাষক আফাজুর রহমান ফাহাদ, রুবেল আহমেদ, ডা. কাওছার আহমেদ, আজমল হোসেন খান, মোহাম্মদ ফজল খান, আজিজুল হক, জুনেদ আহমেদ, মো. সায়ফুল ইসলাম ও জীবন হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২/১ দিনের মধ্যে মৌলভীবাজার জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের দাবিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ কনস্যুলেট জেনারেল এর নিকট স্বারকলিপি প্রদান এবং সেই সাথে ‘মৌলভীবাজার জেলায় মেডিকেল কলেজ দাবী বাস্তবায়ন পরিষদ, নিউইয়র্ক’ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই