আসামে বন্যায় ৩৮ জনের মৃ ত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৬ AM

আসামে বন্যায় ৩৮ জনের মৃ ত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৪ ০৮:১৯:২৯ AM

আসামে বন্যায় ৩৮ জনের মৃ ত্যু

ছবি: সংগৃহীত


আসামে চলমান বন্যায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে এখন পর্যন্ত রাজ্যের ১৯ট জেলা বন্যা কবলিত হয়েছে। 

আসামের পাশাপাশি অরুণাচল প্রদেশেও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। অরুণাচলের সীমান্ত এলাকার দিকে ভূমিধসের ফলে দুই রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। 

আসামে উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র, সুবানসিরি, দিখৌ, দিসাং, বুড়িদিহিং, জিয়া-ভারালি, বেকি এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ৫ জুলাই পর্যন্ত আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 

বন্যায় রাজ্যের ২৮টি জেলা জুড়ে ১১ লাখ ৩৪ হাজার লোক ক্ষতিগ্রস্ত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে লখিমপুর, দাররাং এবং গোলাঘাট, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত হয়েছে। শুধুমাত্র লখিমপুরে, এক লাখ ৬৫ হাজার ৩১৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপরে দাররাংয়ে এক লাখ ৪৭ হাজার ১৪৩ এবং গোলাঘাটে এক লাখ ৬ হাজার ৪৮০ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

বর্তমানে রাজ্যটিতে ৪৮৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রায় ২ লাখ ৮৭ হাজার মানুষ এই শিবিরগুলিতে আশ্রয় নিচ্ছেন। 

 

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির