টিউলিপ-রুশনারাকে ঘিরে নতুন স্বপ্ন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৯ AM

টিউলিপ-রুশনারাকে ঘিরে নতুন স্বপ্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ১১:৪৯:৫৯ AM

টিউলিপ-রুশনারাকে ঘিরে নতুন স্বপ্ন

ছবি: সংগৃহীত


যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ূ্ভত চার নারীর জয়ের মধ্য দিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন ব্রিটেনে বসবাসরত বাঙালিরা। নির্বাচিত চার বাঙালির মধ্যে এক বা দুজন মন্ত্রিত্ব পেতে পারেন বলে আলোচনা চলছে। 

যুক্তরাজ্যের নির্বাচনে বিজয়ী হয়েছেন রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক ও আফসানা বেগম। এর আগেও তারা যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে একাধিকবার নির্বাচিত হন। দীর্ঘ ১৪ বছর পর যুক্তরাজ্যে লেবার পার্টি বিজয়ী হওয়ায় বাঙালি এই চার নারীকে নিয়ে স্বপ্ন বুনছেন প্রবাসীরা। এই তালিকায় এগিয়ে আছেন টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী। রীতি অনুসারে ছায়া মন্ত্রিসভায় যারা থাকেন দল সরকার গঠন করলেই তাদের অনেকেই সাধারণত মন্ত্রিত্ব পান। যদিও শুক্রবার রাত ১টা পর্যন্ত ঘোষিত নতুন মন্ত্রিসভার ১৪ জনের মধ্যে ছিলেন না তারা দুজন। টিউলিপ ও রুশনারা লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় ছিলেন। 

আলোচনা ছিল, বাংলাদেশি চার বংশোদ্ূ্ভত ব্রিটিশ এমপির মধ্য থেকে মন্ত্রিত্বও পেতে পারেন এক বা দুজন। তালিকায় এগিয়ে ছিলেন টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী। রীতি অনুসারে ছায়া মন্ত্রিসভায় যারা থাকেন তাদের অনেকেই দল সরকার গঠন করলে মন্ত্রিত্ব পান। টিউলিপ ও রুশনারা লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় ছিলেন। সে হিসেবে তাদের মধ্যে একজন বা দুজনেরই মন্ত্রিসভায় ডাক পড়তে পারে। শুক্রবার রাত ১টা পর্যন্ত এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪ মন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। ব্রিটেনের রাজনীতি সচেতন বাঙালিরা আশা করছেন, এবার হয়তো বাঙালিদের মধ্যে থেকে নতুন মন্ত্রিসভায় স্থান হতে পারে কারও। 

ব্রিটেনে বাঙালিদের উচ্ছ্বাস: প্রায় ৩৭ ধরে ব্রিটেনে বসবাস করছেন অ্যাকাউন্টেন্ট আবু তাহের। তিনি বলেন, ২০১০ সালে রুশনারা আলীর জয়ের মধ্য দিয়ে বাঙালির স্বপ্ন ব্রিটিশ পার্লামেন্টে প্রবেশ করেন। এখন সেই স্বপ্ন আরও ডালপালা মেলেছে। এবারও বাংলাদেশি বংশোদ্ূ্ভত চারজন নির্বাচনে জয়ী হয়েছেন। লেবার পার্টি ক্ষমতায় আসায় আমরা এবার স্বপ্ন দেখছি এই চারজনের যে কেউ মন্ত্রিসভায় স্থান পাবেন। যতদূর মনে হয় আমরা এখন সেই স্বপ্ন পূরণের খুব কাছেই রয়েছি। 

ব্যবসায়ী শাহেদ চৌধুরী মনে করেন, পঁাচবারের এমপি রুশনারা আলীকে দিয়েই বাঙালির সেই স্বপ্ন পূরণ হবে। আশা করি লেবার পার্টি তাকে সেই সম্মান দেবে। পূর্ব লন্ডনের অধিবাসী শামসুল হক এহিয়া বলেন, ব্রিটেনে বসবাসকারী অনাবাসী বাংলাদেশিদের বেশিরভাগই লেবার পার্টির ভোটার। এবার সরকার গঠন করে লেবার পার্টিরও উচিত তাদের গুরুত্ব দিয়ে চারজন এমপির যে কাউকে মন্ত্রিসভায় স্থান দেওয়া। 


জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির