হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর মেজর নি হ ত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর মেজর নি হ ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ০৮:৫২:১২ পূর্বাহ্ন

হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর মেজর নি হ ত

ফাইল ছবি


গাজার দক্ষিণে রাফাহ এলাকায় অভিযানের সময় হামাসের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী তার নিহতের কথা ঘোষণা করেছে।

রোববার (৭ জুলাই) রাফাতে প্রাণ হারান এই সেনা কর্মকর্তা। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

নিহত মেজরের নাম জালা ইব্রাহিম (২৫)। তিনি কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের ৬০১তম ব্যাটালিয়নের একজন কোম্পানি কমান্ডার ছিলেন। তার বাড়ি ছিল ড্রুজ সম্প্রদায়ের শহর সাজারে। তার মৃত্যুর মাধ্যমে গাজায় স্থল হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩২৬ জনে দাঁড়িয়েছে।

এর আগে, ৭ অক্টোবর হামাসের হামলায় আরও প্রায় ৩০০ সেনা প্রাণ হারিয়েছিলেন। এতে করে চলমান এ যুদ্ধে হামাসের হামলায় ইসরায়েলের ছয়শরও বেশি সেনার মৃত্যু হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও এক লাখেরও বেশি মানুষ।

এদিকে ১০ মাস ধরে চলা এ যুদ্ধ থামাতে চেষ্টা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা। গত কয়েকদিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, যুদ্ধবিরতির চুক্তি হতে দেরি হতে পারে। কারণ ইসরায়েল এতে নতুন কিছু শর্ত যুক্ত করতে চাচ্ছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু