নতুন গিলাফে সজ্জিত কাবাঘর
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৯ AM

নতুন গিলাফে সজ্জিত কাবাঘর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৪ ১১:৩৯:২৫ AM

নতুন গিলাফে সজ্জিত কাবাঘর

ছবি: সংগৃহীত


আরবি নতুন বর্ষ উপলক্ষে নতুন গিলাফে সজ্জিত করা হয়েছে পবিত্র কাবাঘর। শনিবার (৬ জুলাই) রাতে মক্কায় পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গিলাফ পরিবর্তন করা হয়।

সৌদি আরবে শনিবার সন্ধ্যার পর থেকে শুরু হয় ১ মহররম, নতুন চন্দ্রবর্ষ ১৪৪৬ হিজরি। এ উপলক্ষে কাবার গিলাফ পরিবর্তন করা হবে সেটা আগেই হারামাইনের পক্ষ থেকে জানানো হয়েছিল। রাতভর গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিকতা চলে।

সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, মক্কার বাদশাহ আবদুল আজিজ কমপ্লেক্সে পবিত্র কাবাঘরের কালো গিলাফ প্রস্তুত করা হয়। সেখানকার বিশেষজ্ঞ প্রকৌশলী ও প্রযুক্তিবিদের তত্ত্বাবধানে ১৫৯ দক্ষ কারিগর নতুন গিলাফ পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করেন।

প্রথমে কাবাঘর থেকে পুরনো গিলাফ সরিয়ে নেওয়া হয়। এরপর নতুন গিলাফ কারখানা থেকে মসজিদ প্রাঙ্গণে এনে স্থাপন করা হয়।

মূলত সোনার সুতা দিয়ে তৈরি গিলাফ বা কিসওয়ার ৫৩টি টুকরা রয়েছে। এরমধ্যে বেল্টের ১৬টি, বেল্টের নিচে সাতটি, কোণার টুকরো চারটি, ১৭টি লণ্ঠন, দরজার পর্দা পাঁচটি, রুকনে ইয়ামানির একটি ও হাজরে আসাওয়াদ বা কালো পাথরের একটি টুকরা রয়েছে।

পুরো গিলাফের পুরো কার্যক্রম সম্পন্ন করতে ৬০ থেকে ১২০ দিন সময় লাগে। ২১ ক্যারেটের ১২০ কেজি স্বর্ণ ও ১০০ কেজি রুপার সুতা দিয়ে সেই কাপড়ে লেখা হয় পবিত্র কোরআনের আয়াত ও আল্লাহর গুণবাচক নাম। সব মিলিয়ে ৮৫০ কেজি ওজনের এই গিলাফ তৈরিতে ব্যয় হয় ২৫ মিলিয়ন সৌদি রিয়াল বা সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির