স্মার্ট সিলেট গড়তে সবার সহযোগিতা চাই : আনোয়ারুজ্জামান
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৬ PM

স্মার্ট সিলেট গড়তে সবার সহযোগিতা চাই : আনোয়ারুজ্জামান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৪:৩৩:৫৯ AM

স্মার্ট সিলেট গড়তে সবার সহযোগিতা চাই : আনোয়ারুজ্জামান

আনোয়ারুজ্জামান


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়রুজ্জামান চৌধুরী নগরীর টিলাগড় এলাকায় গণসংযোগ করেছেন।

রবিবার (১১জুন) দুপুর ১২টার দিকে তিনি তার নির্বাচনী প্রচারদল ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এই গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি টিলাগড় এলাকার ব্যবসায়ী, বাসিন্দা ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং সবার কাছে নৌকা প্রতীকে ভোট চান। এসময় তিনি সবার সুবিধা অসুবিধা, ওই এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং নির্বাচিত হলে সবার সাথে পরামর্শ করে ঐক্যমতের ভিত্তিতে এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

এরপর তিনি টিলাগড় পয়েন্টে তাৎক্ষনিক এক পথসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, সবার সহযোগীতায় নির্বাচিত হলে সিলেটকে একটি স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে যা যা প্রয়োজন তার সবকিছুই করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের উন্নয়নের ব্যাপারে আন্তরিক। সিলেটবাসীর জন্য তার ভালোবাসার কোন কমতি নেই। পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. আব্দুল মোমেনও উন্নয়নের ব্যাপারে আন্তরিক। তাদের সবার সহযোগীতায় স্মার্ট সিটির স্বপ্ন বাস্তবায়ন খুবই সম্ভব।

তিনি বলেন, ২১ জুনের নির্বাচনে সবাই ভোটকেন্দ্রে যাবেন এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনাদের অকৃত্রিম ভালোবাসায় আমি ধন্য। এখন ভোটকেন্দ্রে তার প্রতিফলন ঘটাতে হবে। অবশ্যই সবার দোয়া ও ভালোবাসায় ২১ জুন নৌকার জয় হবে ইনশাল্লাহ।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন,সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মণিপুরীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সিলেটে বিএনপি নেতার ৫১ লাখ টাকা ছি*নতাই: গ্রে*প্তার ৯
রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরুজ্জীবনে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী
সিলেট-ঢাকা ট্রেনে ইঞ্জিন সংকট রয়েছে: রেল প্রতিমন্ত্রী
নোংরা পরিবেশ ও পানি সংকটে জনদুর্ভোগ
ছাতকের জাউয়াবাজারে ফের সংঘর্ষ, শতাধিক আহত
দক্ষিণ সুরমায় বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছি*নতাই
গুণীদের সম্মান দিলে সমাজে নতুন গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করছে - এমপি শওকতুল ইসলাম
আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি