দক্ষিণ আফ্রিকায় শিশু বহনকারী স্কুলবাস উল্টে ১২ শিশুর মৃ ত্যু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২২ AM

দক্ষিণ আফ্রিকায় শিশু বহনকারী স্কুলবাস উল্টে ১২ শিশুর মৃ ত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৪ ০৮:২৬:৪০ AM

দক্ষিণ আফ্রিকায় শিশু বহনকারী স্কুলবাস উল্টে ১২ শিশুর মৃ ত্যু

ছবি: সংগৃহীত


দক্ষিণ আফ্রিকায় শিশু বহনকারী স্কুলবাস উল্টে ১২ শিশুর মৃ ত্যু



দক্ষিণ আফ্রিকার মেরাফংয়ে একটি স্কুলবাস উল্টে অন্তত ১২ শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুলাই) সকালে শিশুদের বহনকারী মিনিবাসটি উল্টে গিয়ে অন্য একটি গাড়িতে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে মিনিবাসটিতে আগুন ধরে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সরকার।

এক বিবৃতিতে স্থানীয় সরকার বলেছে, দুর্ঘটনার কবলে পড়া স্কুল শিক্ষার্থীদের বহনকারী মিনিবাসের চালকও নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় আহত সাত শিশুকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

দেশটির স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা যায়, জোহানেসবার্গ থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে মেরাফং শহরের কাছে ভোরবেলায় দুর্ঘটনার কবলে পড়া মিনিবাসটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, মেরাফংয়ের কোকোসি-ওয়েদেলা এলাকায় বেসরকারি একটি স্কুলের শিক্ষার্থীদের বহনকারী মিনিবাস মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনা ১২ শিশু ও তাদের গাড়ির চালকের প্রাণ কেড়ে নিয়েছে। এ ছাড়া আরও সাত শিক্ষার্থীকে জরুরি চিকিৎসার জন্য একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির