সৌদিতে ধূলিঝড়ে ১৩ গাড়ির মধ্যে সং ঘ র্ষ, নি হ ত ৪
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সৌদিতে ধূলিঝড়ে ১৩ গাড়ির মধ্যে সং ঘ র্ষ, নি হ ত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৪ ০৮:০১:২২ পূর্বাহ্ন

সৌদিতে ধূলিঝড়ে ১৩ গাড়ির মধ্যে সং ঘ র্ষ, নি হ ত ৪

ছবি: সংগৃহীত


সৌদি আরবে ধূলিঝড়ে ১৩ গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনা ঘটে রিয়াদের আল রায়ান এবং আসির প্রদেশের বিসাকে সংযুক্তকারী একটি সড়কে।

সৌদির সড়ক নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ধূলিঝড়ের কারণে আল রায়ান সড়কে ১৩টি গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েছিল। এই দুর্ঘটনায় ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনের হাত পা ভেঙে যাওয়া, অভ্যন্তরীণ রক্তপাত হয়েছে। বাকিরা অল্প আঘাত পেয়েছেন।

ভয়াবহ এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রথমে রেড ক্রিসেন্টের মাধ্যমে আল রায়ান জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে সাতজনকে এই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৭টি গাড়ি। মূলত ধূলিঝড়ের কারণে রাস্তা দেখতে না পাওয়ায় এ ঘটনা ঘটেছে। গাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে এবং রাস্তার পাশে পড়ে ছিল।গত মাসে তাবুকে শ্রমিকবাহী একটি গাড়ি উল্টে অন্তত চারজনের মৃত্যু হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা