মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আ ট ক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৭ PM

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আ ট ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ০৮:২০:৫২ AM

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী আ ট ক

ছবি: সংগৃহীত


মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও সেলাঙ্গরে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৫৯ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

জনসাধারণের অভিযোগের ভিত্তিতে ২৫ ও ২৬ জুলাই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) এনফোর্সমেন্ট ডিভিশনের অফিসারদের সমন্বয়ে অ্যাপেটাইট অবস এবং শপিং অপস-নামে পরিচালিত অভিযানে কমপ্লেক্স দামাই এলাকা থেকে মোট ৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
আটকদের মধ্যে ২২ বাংলাদেশি, ২ নেপালি, ৪ ভারতীয়, ৫ পাকিস্তানি এবং একজন ইন্দোনেশিয়ান মহিলা রয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে সেলাঙ্গরের ক্লাং উপত্যকায় ২৫ জনকে আটক করা হয়।
কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, বৈধ পাসপোর্ট বা পারমিট না থাকা, অতিবাহিত হওয়া এবং পাসপোর্টের শর্তাবলি মেনে চলতে ব্যর্থ হওয়ায় কারণে তাদের আটক করা হয়েছে। আটক ৩৪ অভিবাসী ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী আরও তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে।
এদিকে অনুমতিপত্র, পরিচয় নথি ছাড়া কাজ করার অপরাধে ২৫ জুলাই সেলাঙ্গরের ক্লাং উপত্যকার আশপাশে ২৬টি প্রাঙ্গণে অভিযান চালিয়ে মোট ২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও চীনের ১৮ জন পুরুষ ও সাতজন নারী রয়েছে। এসব অবৈধ অভিবাসীরা হকার, মুদি দোকানের কর্মী, রেস্তোরাঁর কর্মী, নাপিত, বিনোদনকেন্দ্রে ওয়েটার এবং গাড়ির ওয়ার্কশপের কর্মী হিসাবে কাজ করত। আরও তদন্তের জন্য সেমেনিসহ ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে।

জৈন্তা বার্তা / টিটু



শীর্ষ সংবাদ:

শিক্ষার মানোন্নয়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: সিলেটে শিক্ষামন্ত্রী
সিলেটে ভারি বর্ষণের আভাস
ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি