মেয়েকে স্থলাভিষিক্ত করতে প্রশিক্ষণ দিচ্ছেন কিম জং উন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৭ AM

মেয়েকে স্থলাভিষিক্ত করতে প্রশিক্ষণ দিচ্ছেন কিম জং উন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৭/২০২৪ ০৬:৩৯:৩৫ AM

মেয়েকে স্থলাভিষিক্ত করতে প্রশিক্ষণ দিচ্ছেন কিম জং উন

ছবি: সংগৃহীত


উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়েকে দেশের শীর্ষপদের দায়িত্ব নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ দিয়েছেন। উনের প্রত্যাশা, তার মেয়ে একসময় বাবার স্থলাভিষিক্ত হবে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, গত কয়েক বছর ধরে তার বাবার সঙ্গে বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে দেখা গেছে কিম জু আয়েকে। এরপর থেকেই তিনি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের প্রশিক্ষণ নিতে শুরু করেছেন।

উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের পরিবারিক তথ্য সম্পর্কে খুব বেশি কিছু প্রকাশ করা হয় না। উনের স্ত্রী রি সল জু এবং তাদের তিন সন্তান সম্পর্কে খুব কমই জানা যায়। তবে এতোটুকু জানা গেছে, উনের তিন সন্তানের মধ্যে মেজো হচ্ছেন কিম জু আয়ে। ধারণা করা হয়, উনের এই কন্যার বয়স ১১ কিংবা ১২ বছর। ২০২২ সালে তার বাবার সাথে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যেতে শুরু করেছিলেন জু। এর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্র কারখানার সফর এবং সেনাদের শুভেচ্ছা জানানো।

বিশ্লেষকদের ধারণা, পিয়ংইয়ংয়ের অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বীদের নীরব করার জন্য বা কিম পরিবারকে রাজতন্ত্রের ধাঁচে উপস্থাপন করার জন্য মেয়েকে সামনে আনছেন উন। কিম জং উন নিজেই উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং এর পুত্র। সং তার বাবা কিম জং ইলের কাছ থেকে নেতা হিসাবে তার অবস্থান উত্তরাধিকারসূত্রে পেয়েছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির