বাংলাদেশ থেকে না যাওয়ায় মাছ-সঙ্কটে পশ্চিমবঙ্গ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৬ AM

বাংলাদেশ থেকে না যাওয়ায় মাছ-সঙ্কটে পশ্চিমবঙ্গ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৪ ০৭:৩৩:৪৩ AM

বাংলাদেশ থেকে না যাওয়ায় মাছ-সঙ্কটে পশ্চিমবঙ্গ

ছবি: সংগৃহীত


বিগত কয়েক দিন ধরে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন সংক্রান্ত ঘটনাগুলোর প্রভাব পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের কাচাবাজারে। বাংলাদেশ থেকে মাছ না যাওয়ায় বৃহস্পতিবার রাজ্যের হাওড়ার পাইকারি মাছ বাজারে সঙ্কট দেখা দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশ থেকে হাওড়া মাছের বাজারে বেশি পরিমাণে মাছ আসছে না। এর ফলে কলকাতার মাছ ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এতে গত চার-পাঁচ দিনে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। প্রতিদিন গড়ে কোটি টাকার ক্ষতি হচ্ছে।

কর্মকর্তারা আরও জানান, ব্যাপক চাহিদা থাকা ইলিশসহ বিভিন্ন মাছের বিক্রি থমকে গেছে।  মাছ আমদানিকারক সমিতির সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ জানান, বিক্ষোভের কারণে গত একমাস ধরে মাছ আমদানি-রপ্তানিতে ব্যাপক দরপতন হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির