মারা গেছেন ইউটিউবের সাবেক সিইও সুসান ওজসিকি
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৫ AM

মারা গেছেন ইউটিউবের সাবেক সিইও সুসান ওজসিকি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৪ ০৯:২০:২৩ AM

মারা গেছেন ইউটিউবের সাবেক সিইও সুসান ওজসিকি

ছবি: সংগৃহীত


ইউটিউবের সাবেক সিইও সুসান ওয়াজসিকি মারা গেছেন। শুক্রবার (৯ আগস্ট) ৫৬ বছর বয়সে মারা যান তিনি। সার্চ জায়ান্ট গুগলের প্রতিষ্ঠালগ্নে নিজের গ্যারেজে জায়গা করে দিয়েছিলেন সুসান। গুগলে দীর্ঘদিনের নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছেন তিনি।

গুগলের অন্যতম আয়ের উৎস অর্থাৎ কোম্পানিটির ‘বিজ্ঞাপন ব্যবসা’ পরিচালনা করার পাশাপাশি এক দশকের বেশি সময় ধরে ইউটিউবের সিইও’র দায়িত্ব পালন করেছেন ওয়াজসিকি।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াজসিকির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার স্বামী ডেনিস ট্রপার ও গুগল সিইও সুন্দার পিচাই।

১৯৯৮ সালে গুগলে যোগ দেন ওজসিকি। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি ইউটিউবের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে, ‘পরিবার, স্বাস্থ্য, ও ব্যক্তিগত কাজে’ সময় দেওয়াকে কারণ দেখিয়ে পদত্যাগ করেন ওয়াজসিকি।

ট্রপার ও পিচাই পোস্টে বলেছেন, ‘নন-স্মল সেল’ শ্রেণির ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। আর এ বছরের শুরুতে তার ছেলে মার্কো ট্রপারও মারা গেছেন।


২০১৪ সালে সাবেক ইউটিউব সিইও ওজসিকিকে বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনা ৫০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির একজন বলে আখ্যা দিয়েছিল ভার্জ।

অনেকদিন ধরেই কোম্পানির অন্ত ম ক্ষমতাধর নারী হিসেবে বিবেচনা করা হত ওজিসিকিকে। ২০১১ সালে, তিনি ব্যক্তিগতভাবে গুগলের পরিচালনা পর্ষদকে ইউটিউব কেনার বিষয়ে রাজি করিয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন শহর স্যান হোসেভিত্তিক দৈনিক মার্কারি নিউজ।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গুগলের বিশাল বিজ্ঞাপনের ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন ওজিসিকি, যেখানে তিনি ‘অ্যাডসিন’ তৈরিতে সাহায্য করেছিলেন কোম্পানিকে।


পাশাপাশি, ২০০৭ সালে বিজ্ঞাপন কোম্পানি ‘ডাবলক্লিক’ অধিগ্রহণের অন্যতম কারিগরও ছিলেন সাবেক এ গুগল নির্বাহী। গুগলের বিজ্ঞাপন সাম্রাজ্যের ভিত্তি তৈরিতে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির