ঘু ষ হিসেবে ‘৫ কেজি আলু’ চাইলেন পুলিশ কর্মকর্তা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

ঘু ষ হিসেবে ‘৫ কেজি আলু’ চাইলেন পুলিশ কর্মকর্তা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৪ ১১:৩৮:৪২ পূর্বাহ্ন

ঘু ষ হিসেবে ‘৫ কেজি আলু’ চাইলেন পুলিশ কর্মকর্তা

ছবি: সংগৃহীত


ভারতের উত্তর প্রদেশের কন্নৌজে ঘুষ হিসেবে ৫ কেজি আলু চেয়েছেন এক পুলিশ কর্মকর্তা। তবে তদন্তে উঠে এসেছে আলুকে ঘুষের প্রতীকি শব্দ হিসেবে ব্যবহার করেছেন তিনি।

রাম ক্রিপাল সিং নামের এই এসআইয়ের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে। তিনি একটি মামলা নিষ্পত্তি করার জন্য এক কৃষকের কাছে ঘুষ চান।

ভাইরাল হওয়া অডিওতে শোনা যাচ্ছে এসআই ক্রিপাল সিং কৃষককে বলছেন তাকে ৫ কেজি আলু দিতে হবে। তখন কৃষক জানান তার এই সামর্থ নেই। এর বদলে তিনি ২ কেজি আলু দিতে পারবেন। কৃষকের জবাব শুনে ক্ষেপে যান পুলিশের এই কর্মকর্তা। কথার এক পর্যায়ে ওই কৃষক তিন কেজি আলু দিতে রাজি হন।

কন্নৌজের এসপি অমিত কুমার আনন্দ সৌরিখ থানার অধীন ভাওয়ালপুর চাপুন্না চৌকিতে নিযুক্ত ওই সাব-ইন্সপেক্টরকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন। মামলার বিভাগীয় তদন্তেরও পরামর্শ দেওয়া হয়েছে। কন্নৌজের সার্কেল অফিসার কমলেশ কুমারকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা