বিশ্বে যুবকদের বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন: জাতিসংঘ
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৩ AM

বিশ্বে যুবকদের বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন: জাতিসংঘ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৮/২০২৪ ০৪:৩৩:০৪ AM

বিশ্বে যুবকদের বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন: জাতিসংঘ

ছবি: সংগৃহীত


বিশ্বব্যাপী যুবকদের বেকারত্বর হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্নে রয়েছে। সোমবার (১২ আগস্ট) জাতিসংঘের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 

জাতিসংঘ বলেছে, সমগ্র বিশ্ব এখনো কোভিড-১৯ মহামারির মন্দা কাটিয়ে উঠতে পারেননি। জাতিসংঘের শ্রম সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী যারা কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণে (এনইইটি) নেই তাদের সংখ্যা উদ্বেগজনক। কোভিড-১৯'এর পর মহামারি থকে অর্থনৈতিক পুনরুদ্ধার বিশ্বের সব অঞ্চলে করতে পারেনি। 

আন্তর্জাতিক শ্রম সংস্থা বলেছে, ‘কিছু নির্দিষ্ট অঞ্চলের যুবক এবং অনেক তরুণী অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধা দেখতে পাচ্ছেন না।’ 

আইএলও বলেছে, ২০২৩ সালে ৬৪ দশমিক ৯ মিলিয়নে, বিশ্বব্যাপী মোট বেকার যুবকদের সংখ্যা সহস্রাব্দের শুরুর পর থেকে সর্বনিম্ন ছিল।

সংস্থাটি আরও জানায়, ১৩ শতাংশে গত বছর বেকারত্বের হার ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন এবং ২০১৯ সালে প্রাক-মহামারিকালে বেকারত্বের হার ১৩ দশমিক ৮ শতাংশের নিচে নামে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা আরও জানিয়েছে, ‘বেকারত্বের হার এই বছর এবং পরের বছর আরও ১২ দশমিক ৮ শতাংশে নেমে যাওয়ার আশা করা হচ্ছে।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির