ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৪ AM

ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ০৬:৫৫:১০ AM

ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু

ছবি: সংগৃহীত


ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) সীমিত পরিসরে পুনরায় বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। খবর দ্য ইকোনমিক টাইমসের। মঙ্গলবার (১৩ আগস্ট) আইভেকের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আপাতত শুধুমাত্র ঢাকায় অবস্থিত কেন্দ্রটি সীমিত আকারে কাজ করছে। পাসপোর্ট জমা নিয়ে ভিসার আবেদনগুলি ফেরত দেওয়া হচ্ছে এবং যেসব ভিসার আবেদন অনুমোদিত হয়েছে, সেগুলোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে আবেদনকারীদের খুদেবার্তার মাধ্যমে জানানো হবে। খুদেবার্তা পাওয়ার পরই পাসপোর্ট সংগ্রহের জন্য কেন্দ্রে যেতে বলা হবে। সীমিত পরিসরে কাজের কারণে পাসপোর্ট ফেরত দিতে কিছুটা সময় লাগতে পারে। উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনের কারণে গত ৭ আগস্ট থেকে আইভেক বন্ধ ছিল।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির