৩৭ বছর পর হারানো সন্তানকে ফিরে পেলেন বাবা-মা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

৩৭ বছর পর হারানো সন্তানকে ফিরে পেলেন বাবা-মা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৮/২০২৪ ০৫:০৬:৪৩ পূর্বাহ্ন

৩৭ বছর পর হারানো সন্তানকে ফিরে পেলেন বাবা-মা

ছবি: সংগৃহীত


দীর্ঘ ৩৭ বছর পর হারানো সন্তানকে ফিরে পেয়েছেন চীনের এক বাবা-মা। ১৯৮৬ সালে এই সন্তানকে জন্ম দেন তার মা। জন্মের মাত্র একদিন পরই তার দাদি তাকে অন্য একজনকে দিয়ে দেন। কারণ ওই বাবা-মায়ের আরও দুটি সন্তান ছিল। তার দাদির ধারণা ছিল— যেহেতু তারা গরীব; তাই সদ্যই জন্ম নেওয়া শিশুটিকে লালন-পালন করতে তাদের হিমশিম খেতে হবে।

তবে শিশুটির বাবা-মা এমনভাবে সন্তানকে দিয়ে দেওয়ার বিষয়টি মানতে পারেননি। এমনকি তাদের না জানিয়েই শিশুটিকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন তিনি।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, তার বাবা-মা হাল ছাড়েনি। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সন্তানকে খুঁজে বেরিয়েছেন তারা। গিয়েছেন এখানে সেখানে। গত ফেব্রুয়ারিতে এই বাবা-মায়ের রক্তের নমুনার সঙ্গে প্যাং নামের একজনের নমুনা মিলে যায়। প্যাং থাকতেন শানডং প্রদেশের ঝাওঝুয়াংয়ে।

পুলিশ ওই বাবা-মা এবং প্যাংয়ের দুইবার করে রক্তের নমুনা দিতে বলে। এরপর জানা যায় প্যাংয়ের জন্মদাতা বাবা-মা হলেন এ দুজন। এরপর গত ৩ আগস্ট পুলিশের সহায়তায় হারানো সন্তানের সঙ্গে দেখা করেন তারা।

চীনের পুলিশ ২০০৯ সালে ডিএনএন ডাটাবেজ তৈরির কাজ শুরু করে। যেসব বাবা-মা তাদের সন্তানকে হারিয়েছেন তাদের রক্তের নমুনা সেখানে সংরক্ষণ করে রাখা হয়। এছাড়া যেসব মানুষ দত্তক বাবা-মায়ের কাছে বড় হয়েছেন এবং যারা নিজেদের জন্মদাতা পিতা-মাতাকে খুঁজে পেতে চান তাদেরও রক্তের নমুনা সংগ্রহ করা হয়। ৩৭ বছর পর সন্তানের সঙ্গে দেখা হওয়ার বিষয়টি চীনের নেটিজেনদের মধ্যে আবেগ তৈরি করেছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা