কোরআন অবতীর্ণের হেরা গুহায় ক্যাবল কার তৈরি করবে সৌদি
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৫ AM

কোরআন অবতীর্ণের হেরা গুহায় ক্যাবল কার তৈরি করবে সৌদি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ১১:৩৫:৫৬ AM

কোরআন অবতীর্ণের হেরা গুহায় ক্যাবল কার তৈরি করবে সৌদি

ছবি: সংগৃহীত


পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া হেরা গুহায়— সাধারণ মানুষ যেন আরও সহজে যেতে পারেন সেজন্য সেখানে ক্যাবল কার সিস্টেম তৈরি করবে সৌদি আরব। দেশটির আশা ২০২৫ সালে এই সেবা চালু হবে।

ক্যাবল কার সাধারণ দর্শনার্থীদের হেরা গুহায় নিয়ে যাবে। এই গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত। আর এটির উচ্চতা ৬৩৪ মিটার। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) হেরা গুহাতেই আল্লাহর কাছ থেকে কোরআনের প্রথম বাণী পেয়েছিলেন।

হেরা গুহা যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে সৌদি সরকার। ক্যাবল কার সিস্টেম তৈরির বিষয়টি এই পরিকল্পনারই অংশ।

বিখ্যাত জাবাল আল নূর পাহাড়ে হেরা গুহাটি অবস্থিত। যা আলোর পাহাড় হিসেবেও পরিচিত। পাহাড়টির বৈশিষ্ট হলো এটি দেখতে উটের কুঁজের মতো। এছাড়া পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে।

হেরা গুহার সঙ্গে একসঙ্গে পাঁচজন মানুষ বসতে পারেন। এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে হযরত মোহাম্মদ (সাঃ)-এর স্মৃতি এবং ইসলামের ইতিহাস। ইসলাম ধর্মের আবির্ভাব এবং কোরআন অবতীর্ণের আগে হেরা গুহা খুব একটা পরিচিত ছিল না।

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির