তিন পুলিশের ঘু ষে র টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৫ AM

ভারতের রাজধানী নয়াদিল্লিতে

তিন পুলিশের ঘু ষে র টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৮/২০২৪ ০৬:২৯:৫৮ AM

তিন পুলিশের ঘু ষে র টাকা ভাগাভাগির ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত


ভারতের রাজধানী নয়াদিল্লিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনরত তিন সদস্যের মাঝে ঘুষের টাকা ভাগাভাগি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। শনিবার রাস্তায় দায়িত্ব পালনের সময় ঘুষ হিসেবে নেওয়া ওই অর্থ তিনজনের মাঝে ভাগাভাগি করার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর তা নিয়ে দেশটিতে তোলপাড় শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দিল্লির থ্রিল লরি সার্কেলের গাজীপুরে পুলিশ চেকপোস্টের ভেতরে এক ব্যক্তির সাথে তর্ক-বিতর্ক করছেন ট্রাফিক পুলিশের এক সদস্য। কথোপকথনের এক পর্যায়ে পুলিশ সদস্য ওই ব্যক্তিকে পেছনের দিকের একটি টেবিলে টাকার বান্ডিল রাখার ইঙ্গিত দেন।

পরে ওই ব্যক্তি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর পুলিশ সদস্য টেবিলের সামনে বসেন এবং টাকা গণনা করতে শুরু করেন। ভিডিওতে একে অপরের পাশে বসা তিন পুলিশ সদস্যকে দেখা যায়। এরপর ঘুষ গ্রহণ করা প্রথম পুলিশ সদস্য তাদের তিনজনের মধ্যে টাকা ভাগ করে দেন। টাকা পেয়ে দু’জনকে হাসতে দেখা যায়।

ঘুষের টাকা পুলিশের তিন সদস্যের মাঝে ভাগাভাগির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভাইরাল হয়েছে। এক্সে ভাইরাল ভিডিওতে কমেন্ট করেছেন দিল্লির গভর্নর লেফটেন্যান্ট ভি কে সাক্সেনা।

এতে তিনি লিখেছেন, এই ঘটনায় অভিযুক্ত পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও একজন হেড কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেছেন, এই পোস্টটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির