জঙ্গল থেকে ৫ দিন পর ৬ বছরের শিশুকে উ*দ্ধার
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩৫ AM

জঙ্গল থেকে ৫ দিন পর ৬ বছরের শিশুকে উ*দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৪ ০৫:৫৫:৪১ AM

জঙ্গল থেকে ৫ দিন পর ৬ বছরের শিশুকে উ*দ্ধার

ছবি: সংগৃহীত


ভিয়েতনামের গভীর জঙ্গলে হারিয়ে যাওয়ার পাঁচ দিন পর ছয় বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম ইয়েন বাই প্রদেশে বসবাসকারী ডাং তিয়েন লাম ১৭ আগস্ট তার নয় ভাইবোনের সাথে খেলছিল। এক পর্যায়ে সে পাহাড়ে ঘুরতে গিয়ে হারিয়ে যায়।

বনের কাছে একটি দারুচিনি ক্ষেত পরিষ্কার করার সময় বুধবার স্থানীয় কৃষকরা একটি শিশুর কান্না শুনতে পান। লাম যেখান থেকে সে নিখোঁজ হয়েছিল সেখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে কাসাভা ঝোপের মধ্যে বসে থাকা অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল। সে এতোটা দুর্বল হয়ে পড়েছিল যে, দাঁড়াতে পারছিল না।

৫২ বছর বয়সী কৃষক লাই ভ্যান নাং বলেন, কৃষকরা সেখানে যাওয়ার পর লাম তাদেরকে বলছিল ‘আমি খুব ক্লান্ত, আমি দাঁড়াতে পারছি না, দয়া করে আমাকে নিয়ে যান।’ লাম পাতা, বন্য ফল এবং ঝর্ণার পানি পান করে বেঁচে ছিল বলে জানিয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

ড্রেজারে বালু উ*ত্তোলন হু*মকির মুখে চা-বাগান, ফসলি জমি ও বসতবাড়ি
জৈন্তাপুরে মোবাইল কোর্টের অ*ভিযান: ৩ লাখ টাকা জ*রিমানা
বড়লেখা সীমান্তে বিএস*এফের পু*শইন চেষ্টা, প্র*তিরোধে বিজিবি ও স্থানীয়রা
যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির