নেপালে যাত্রীবোঝাই বাস নদীতে, নি হ ত ১৪
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

নেপালে যাত্রীবোঝাই বাস নদীতে, নি হ ত ১৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৪ ০৬:৫২:৩৪ পূর্বাহ্ন

নেপালে যাত্রীবোঝাই বাস নদীতে, নি হ ত ১৪

ফাইল ছবি


নেপালে যাত্রীবোঝাই একটি বাস নদীতে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এরা সবাই ভারতীয় নাগরিক বলে শুক্রবার এনডিটিভি অনলাইন জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাসে যে ৪০ জন যাত্রী ছিলেন, তারা প্রত্যেকেই ভারতীয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

সংবাদ সংস্থা এএনআই নেপাল পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবার সকালে তনহুঁ জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। তবে বাসটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। বাসটি ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাচ্ছিল।

তনহুঁ জেলার ডিএসপি দীপকুমার রায়া জানিয়েছেন, বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। 

স্থানীয় সূত্র জানায়, ওই বাসের ভারতীয় যাত্রীরা পোখরা শহরের একটি রিসর্টে ছিলেন। শুক্রবার সকালে তাদের নিয়ে বাসটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা