বিরতিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থী মাহমুদুল হাসান
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:০৭ PM

বিরতিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থী মাহমুদুল হাসান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৩ ০৬:২৬:৪৬ AM

বিরতিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থী মাহমুদুল হাসান

বিরতিহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র প্রার্থী মাহমুদুল হাসান


প্রচন্ড গরম ও বৃষ্টি উপেক্ষা করে বিরামহীন প্রচারণায় মাঠে আছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড মহল্লা চষে বেড়াচ্ছেন তিনি।

রবিবার গণসংযোগ করেছেন ২৪,৩১ ও ৩২ নং ওয়ার্ডে। পথসভা করেছেন মুরাদপুর বাজার, মুক্তির চক, মীরের চক, মেজরটিলা বাজার, টিলাগড় পয়েন্ট, মিরাপাড়া ইত্যাদি জায়গায়। উঠান বৈঠক করেছেন ৫ নং ওয়ার্ড গোয়াই পাড়া, ও ডলিয়া টিলাগাঁও।

এ সময় তিনি বলেন, আপনারা যদি আমাকে সুযোগ দেন। নির্বাচিত করেন। তাহলে গত ২০ বছরে যা উন্নয়ন হয়েছে এর থেকে বেশি উন্নয়ন হবে আগামী পাঁচ বছরে ইনশাআল্লাহ। এর ব্যাখ্যা হল এই যে আমরা প্রথমেই দুর্নীতি নির্মূল করব। চুরি বন্ধ করব। সততা ও আমানতদারিতার সাথে কাজ করব। যে কারণে বরাদ্দের শতভাগ কাজ হবে। অতীতে যেখানে দুর্নীতি ও দুঃশাসনের মাঝেও এতটুকু উন্নয়ন হয়েছে সেখানে দুর্নীতি ও চুরি বন্ধ হলে, শতভাগ কাজ করতে পারলে অবশ্যই পাঁচ বছরে রেকর্ডপূর্ণ উন্নয়ন হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন। সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মণিপুরীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সিলেটে বিএনপি নেতার ৫১ লাখ টাকা ছি*নতাই: গ্রে*প্তার ৯
রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরুজ্জীবনে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী
সিলেট-ঢাকা ট্রেনে ইঞ্জিন সংকট রয়েছে: রেল প্রতিমন্ত্রী
নোংরা পরিবেশ ও পানি সংকটে জনদুর্ভোগ
ছাতকের জাউয়াবাজারে ফের সংঘর্ষ, শতাধিক আহত
দক্ষিণ সুরমায় বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছি*নতাই
গুণীদের সম্মান দিলে সমাজে নতুন গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করছে - এমপি শওকতুল ইসলাম
আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি