বিএসএফের গু*লিতে স্বর্ণা ও জয়ন্ত হ/ত্যার বিচারের দাবিতে মা ন ব ব ন্ধ ন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

বিএসএফের গু*লিতে স্বর্ণা ও জয়ন্ত হ/ত্যার বিচারের দাবিতে মা ন ব ব ন্ধ ন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৪ ১১:২০:১৪ পূর্বাহ্ন

বিএসএফের গু*লিতে স্বর্ণা ও জয়ন্ত হ/ত্যার বিচারের দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি: সংগৃহীত


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার কিশোরী স্বর্ণা দাশ ও ঠাকুরগাঁও এর জয়ন্তকে বিএসএফ কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার ১১ সেপ্টেম্বর দুপুরে শ্রীমঙ্গলে সাধারণ শিক্ষার্থীরা চৌমুহনায় এ মানববন্ধন করেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এতে বক্তব্য রাখেন ফারহান তানভীর ফাহিম, মোজাহিদ ইমন, আরিফ, আরিফ বক্স, ফাইজা, সাব্বির, মারজান, আসিফ প্রমুখ। এসময় বক্তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে স্বর্ণা দাসের হত্যার সুষ্ঠু বিচার দাবি করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: