গু লিবিদ্ধ হয়ে হাসপাতালে গোবিন্দ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৫ AM

গু লিবিদ্ধ হয়ে হাসপাতালে গোবিন্দ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৪ ০১:৩৯:৫০ AM

গু লিবিদ্ধ হয়ে হাসপাতালে গোবিন্দ

ছবি সংগৃহীত


রিভলবারের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড তারকা গোবিন্দ। অসতর্কতাবশতঃ নিজের রিভলবারের থেকেই তার পায়ে গুলি লাগে বলে জানা গেছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি করা হয়েছে।  

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে এই অভিনেতার মুম্বাইয়ের জুহুর বাড়িতে তার লাইসেন্স করা রিভলবার থেকে মিস ফায়ারের কারণে এই দুর্ঘটনা ঘটে।

গোবিন্দের ম্যানেজার শশী সিংহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সকাল ৬টার ফ্লাইট ছিল। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে যায়। এতে তার পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন তিনি অনেকটাই ভালো আছেন। হাসপাতালেই রয়েছেন।

এক অডিও বার্তায় গোবিন্দ জানিয়েছেন তার ভক্ত, বাবা-মা এবং তার গুরুর আশীর্বাদ তাকে বাঁচিয়েছে। তিনি বলেন, আমি একটি বুলেটে আঘাত পেয়েছি কিন্তু এটি বের করা হয়েছে। আপনাদের প্রার্থনাকে এবং এখানকার ডাক্তারদের আমি ধন্যবাদ জানাই।

৬০ বছর বয়সী এ অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন। কলকাতায় রওনা দেওয়ার আগে আলমিরাতে রাখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব