‘অহংকারই পতন’, ক্যারিয়ারের কোন সিদ্ধান্তের কথা জানালেন প্রিয়াঙ্কা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

‘অহংকারই পতন’, ক্যারিয়ারের কোন সিদ্ধান্তের কথা জানালেন প্রিয়াঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৯:৩০:১৯ পূর্বাহ্ন

‘অহংকারই পতন’, ক্যারিয়ারের কোন সিদ্ধান্তের কথা জানালেন প্রিয়াঙ্কা

ছবি: সংগৃহীত


বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বহু মানুষের অনুপ্রেরণা তিনি। জীবনে কাজকে কতটা গুরুত্ব দেন, তা বার বার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। তবে শুরু থেকে এ সমীকরণটা এতটা সহজ ছিল না।

প্রিয়াঙ্কা চোপড়ার কথায় এমনও দিন গেছে যখন তাকে একটি চরিত্রের জন্য অনুরোধ করতে হয়েছে। তিনবার অডিশন অর্থাৎ পরীক্ষাও দিতে হয়েছে। ছবির নাম না করে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, চরিত্রটি পছন্দ হওয়ায় তিনি নিজেই তার টিমকে বলেছিলেন ছবি নির্মাতার সঙ্গে যোগাযোগ করতে। 

অনুরোধ করেছিলেন যাতে তাকে সেই চরিত্রটি দেওয়া হয়। তার জন্য রীতিমতো তাকে অডিশন দিতে হয়েছিল। তৃতীয় সাক্ষাতের সময় তিনি সেই ছবিটিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। 

অভিনেত্রী বলেন, একটা পর্যায়ের পর অডিশন দেবো না, কিংবা চরিত্রের জন্য অনুরোধ করব না, এই ভাবনাটা পোষণ করা ভুল। ভাল চরিত্র পেলে তা ফুঁটিয়ে তুলতে সকলের ভাল লাগে। আর সেই চরিত্র পেতে গেলে যদি কারও সঙ্গে কথা বলতে হয় নিজের আর্জি সকলের সামনে রাখতে হয়, তবে তাতে ক্ষতি নেয়।

প্রিয়াঙ্কার কথায় সে যে কোনও শিল্পী হোক না কেন, অহংকার যদি অন্তরায় হয়ে দাঁড়ায় তবে মুশকিল। যেখানেই ইগো জায়গা করে নিয়েছে, সেখানেই অভিনেতাদের পথ কঠিন হয়ে উঠেছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি
‘দুর্গাপূজা সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অনন্য মিলনমেলা’
সিলেটে এয়ারপোর্ট থানা এলাকা পরিদর্শনে এসএমপি কমিশনার
কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বি/রোধ, যুবককে কু/পি/য়ে হ/ত্যার অভিযোগ