নৌবাহিনীতে বড় নিয়োগ, পদের সংখ্যা ৪৬০
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ PM

নৌবাহিনীতে বড় নিয়োগ, পদের সংখ্যা ৪৬০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ১২:২৬:৩৮ PM

নৌবাহিনীতে বড় নিয়োগ, পদের সংখ্যা ৪৬০


বাংলাদেশ নৌবাহিনী ২০২৫-এর ব্যাচে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটিতে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ), রাইটারসহ ১০টি শাখায় লোকবল নিয়োগ করা হবে। 

পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)।

পদসংখ্যা: ৩২৯টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/মাদ্রাসা (বিজ্ঞান)/ ভোকেশনাল, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

পদের নাম: মেডিকেল।

পদসংখ্যা: ১৩টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/ সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।

পদের নাম: পেট্রোলম্যান।

পদসংখ্যা: ৮টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: রাইটার।

পদসংখ্যা: ২০টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: স্টোর।

পদসংখ্যা: ২২টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: মিউজ।

পদসংখ্যা: ১০টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: এমওডিসি (নৌ)।

পদসংখ্যা: ৮টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: কুক।

পদসংখ্যা: ২৮টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।

পদের নাম: স্টুয়ার্ড।

পদসংখ্যা: ৯টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।

পদের নাম: টোপাস।

পদসংখ্যা: ১৩টি।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।

শারীরিক যোগ্যতা

সিম্যানের ক্ষেত্রে উচ্চতা ৫–৬ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।

পেট্রোলম্যানের ক্ষেত্রে উচ্চতা ৫–৮ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।

অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫–৪ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)। এমওডিসি (নৌ)–উচ্চতা ৫–৬ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।

বয়স ও অন্যান্য যোগ্যতা

বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক। অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)। বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে নাবিক ও মহিলা নাবিক: ১৭–২০ বছর। এমওডিসি (নৌ) : ১৭–২২ বছর। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয়।

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা এ প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে আরও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর, ২০২৪।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান