অল্পের জন্য রক্ষা পেলেন প্রিয়াঙ্কা, ভিডিও ভাইরাল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫১ AM

অল্পের জন্য রক্ষা পেলেন প্রিয়াঙ্কা, ভিডিও ভাইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৪ ০৬:৪১:০৫ AM

অল্পের জন্য রক্ষা পেলেন প্রিয়াঙ্কা, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত


অভিনেত্রী প্রিয়াঙ্কা মোহন সম্প্রতি তেলেঙ্গানায় একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন। একটুর জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। সামান্য আঘাতও লেগেছে। তেলঙ্গানার তিরুরে একটি শপিং মলের উদ্বোধনে দুর্ঘটনাটি ঘটেছে।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ঝাঁসি রেড্ডি। সেখানেই হঠাৎ মঞ্চ ভেঙে বিপদের মুখে পড়েন অভিনেত্রী। ঘটনায় ঝাঁসি রেড্ডিসহ তিনজন আহত হয়েছেন।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা মোহন একটি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আমার ভক্তদের জানাতে চাই যে আমি এখন ভালো আছি। আমি ভাগ্যবান যে খুব কম চোট লেগেছে এবং আমি উঠে দাঁড়িয়ে পড়েছিলাম। এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সকলের জন্য মন থেকে প্রার্থনা রইল।’

এছাড়াও সমস্ত ভক্তদের ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রী। তিরুরে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই। কয়েক সেকেন্ডের মধ্যে মঞ্চ ভেঙে নিচে পড়ে যায়। সকলে তখন জীবন বাঁচাতে ব্যস্ত। তবে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে অভিনেত্রীকে সরিয়ে নেওয়া হয়।

প্রিয়াঙ্কা মোহনের সিনেমার ক্ষেত্রে, তাকে শীঘ্রই জয়ম রবি অভিনীত ‘ব্রাদার’-এ দেখা যাবে। যে ছবিটি আগামী ৩১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা। জয়ম রবির সঙ্গে তার বিয়ের একটি ছবিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। ভক্তেরা ভেবেছিলেন অভিনেত্রী সত্যিই বোধহয় বিয়ে করছেন। যদিও ভাইরাল ছবিটি ‘ব্রাদার’-এর শুটিংয়ের সময় তোলা।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব