নাইট ক্লাবে জমিয়ে নাচলেন সামান্থা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ AM

নাইট ক্লাবে জমিয়ে নাচলেন সামান্থা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ১২:১৭:০১ PM

নাইট ক্লাবে জমিয়ে নাচলেন সামান্থা

সামান্থা


শুটিংয়ের কাজে এই মুহূর্তে সার্বিয়ায় রয়েছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেখানে রাজ অ্যান্ড ডিকের সঙ্গে অ্যাকশন সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং করছেন। শনিবার (১০ জুন) বেলগ্রেডের একটি নাইট ক্লাব থেকে সামান্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যেখানে তাকে গানের তালে জমিয়ে নাচতে দেখা যায়।

ভিডিওতে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর আইটেম নম্বর 'উ অন্তভা’য় নাচতে দেখা গেছে সামান্থাকে। তার সঙ্গে পা মিলিয়েছেন বরুণ ধাওয়ানসহ উপস্থিত আরও অনেকেই। এদিন সামান্থাকে কালো লেদার টপ ও প্যান্টে দেখা গেছে, চোখে ছিল চশমা, হাতে পানীয় বোতল।

‘উ অন্তভা’য় নাচার আগে চশমা খুলে নিতে দেখা যায় সামান্থাকে। এ সময় বরুণের সঙ্গে হালকা আলাপও সারেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশানে লেখা হয়েছে, ‘সামান্থার এই আইটেম গানের উন্মাদনা অবিশ্বাস্য।’

এই মুহূর্তে সামান্থা রুথ প্রভু ও বরুণ ধাওয়ান রুশো ব্রাদার্সের ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের শুটিং করছেন। সেকারণেই সার্বিয়ায় রয়েছেন তারা। এই সিরিজের জন্য বিদেশে গিয়ে অ্যাকশনের প্রশিক্ষণও নিয়েছেন সামান্থা। জানা যাচ্ছে, জুলাই মাস পর্যন্ত এই সিরিজের শুটিং চলবে।

প্রসঙ্গত, ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে আইটেম নম্বর ‘উ অন্তভা’য় নেচেছিলেন সামান্থা রুথ প্রভু। যা সেসময় ব্যাপক ঝড় তুলেছিল। পরবর্তী সময় ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে গিয়ে অক্ষয় কুমারের সঙ্গেও এই গানে নাচতে দেখা গিয়েছিল সামান্থাকে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন