অমর নায়ক সালমান শাহ স্মৃতিতে বিশেষ তথ্যচিত্র
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ AM

অমর নায়ক সালমান শাহ স্মৃতিতে বিশেষ তথ্যচিত্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ১০:৫২:৩৫ AM

অমর নায়ক সালমান শাহ স্মৃতিতে বিশেষ তথ্যচিত্র

ছবি: সংগৃহীত


মৃত্যুর ২৭ বছরেও ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ এখনও সমান জনপ্রিয়। তাকে নিয়ে তার ভক্তরা আজও মাতম করে। আগামীকাল (৬ সেপ্টেম্বর)  তার মৃত্যুবার্ষিকী। 

সালমান শাহ

আজও তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ, প্রিয় সতীর্থরা। তাদের কাছে তার মৃত্যু আজও রহস্যময়। কিন্তু কেন? এর উত্তর খুঁজতেই চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানীমূলক বিশেষ তথ্যচিত্র ‘স্মৃতিতে সালমান শাহ’। 

ঢালিউডের অমর নায়ক সালমান শাহ

এটি প্রচার হবে ৬ সেপ্টেম্বর তার মৃত্যুবার্ষিকীতে দুপুর ১২টা ৩০ মিনিটে। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থানা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটির গ্রন্থনা ও ধারা বর্ণনা করেছেন তারেক সিকদার।

বাংলার অমর নায়ক সালমান শাহের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ - Voice Asian

মো. বেলাল হোসেনের চিত্রগ্রহণে তথ্যচিত্রটি সম্পাদনা করেছেন তাজদীদ উল ইসলাম। সমন্বয়কের দায়িত্ব পালন করেন দুলাল খান। নির্মাণ তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার লিটু সোলায়মান। তথ্যচিত্রের অনুসন্ধানে ওঠে এসেছে জানা অজানা অনেক কিছু। 

সালমান শাহর সেরা ৫ সিনেমা - Roar বাংলা

সালমান শাহকে নিয়ে কথা বলেছেন সালমান শাহ মামলার তদন্তকারী কর্মকর্তা, মা নীলা চৌধুরী, মামা আলমগীর কুমকুম, সালমান শাহর স্ত্রী সামিরা, পরিচালক সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, নায়ক ফেরদৌস, ডন, ঋতুপর্ণা, ভাবনা, নীরব, সাকিব সুলেরী, দুলাল খান, বাসার মালি জাকির এবং প্রত্যক্ষদর্শী ডলি বেগম। সেই সঙ্গে উঠে এসেছে সালমান শাহর আত্মহত্যার চূড়ান্ত প্রতিবেদন জমাদানকারী পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদারের বক্তব্য।

ছবিতে সালমান শাহর যত স্টাইল


এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন