ভিকিটিয়া পরিষদের নির্বাহী কমিটি ঘোষণা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

ভিকিটিয়া পরিষদের নির্বাহী কমিটি ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০২:৫৪:২০ পূর্বাহ্ন

ভিকিটিয়া পরিষদের নির্বাহী কমিটি ঘোষণা


উন্মুক্ত বাংলাদেশি অনলাইন বিশ্বকোষ ভিকিটিয়া পরিচালনার জন্য নিয়ন্ত্রক সংগঠন ভিকিটিয়া পরিষদের নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ভিকিটিয়া ও ভিকিটিয়া পরিষদের প্রতিষ্ঠাতা পারভেজ হুসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এই কমিটির নাম প্রকাশ করা হয়।

ঘোষিত নির্বাহী কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রখ্যাত ছড়াকার ও শিশুসাহিত্যিক গোলাম নবী পান্না। সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন জনপ্রিয় অভিনেতা ও লেখক এবিএম সোহেল রশিদ, সহ-সভাপতি হয়েছেন লেখক আহমেদ কিবরিয়া। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাংবাদিক ও কবি সাজেদুর আবেদীন শান্ত এবং কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত হয়েছেন গীতিকার ও কবি শাহিন আলম।

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ভিকিটিয়ার সক্রিয় অবদানকারী নাসির মজুমদার এবং মো. আবু সাঈদ-কে।

নবনির্বাচিত এই নির্বাহী কমিটি ভিকিটিয়া এবং এর সংশ্লিষ্ট কার্যক্রমের সার্বিক রক্ষণাবেক্ষণ ও প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবে। কমিটি ভিকিটিয়ার সম্প্রসারণ, উন্নয়ন এবং ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে।

ভিকিটিয়া পরিষদ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে এই কমিটির নেতৃত্বে ভিকিটিয়া আরও বেশি কার্যকর এবং সম্প্রসারিত হবে, যা জ্ঞানভিত্তিক একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ ও বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে উপস্থাপিত হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান
দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক