রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র অর্থায়নে অসহায় প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ AM

রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র অর্থায়নে অসহায় প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ১১:০৬:৫৬ AM

রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র অর্থায়নে অসহায় প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আর্থ ও মানবতার সেবার সংগঠন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর অর্থায়নে গন্ধর্বপুর গ্রামের মোঃ ফুল মিয়া’র ছেলে অসহায়, অসচ্ছল প্রতিবন্ধি মোঃ হাসাইন মিয়া কে ১টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। পর্যাক্রমে  রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে হুইল চেয়ার বিতরণ করা হবে।

রোববার  (১৭ নবেম্বর) বিকালে ৩ টায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান প্রদানের পূর্বে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর সভাপতি মোঃ কাসেম আলী তালুকদার এর সভাপতিত্বে ও কার্যনির্বাহী কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম তালুকদার এর পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আপ্তাব উদ্দিন ।

এতে আমন্ত্রীত মেহমান অতিথি’র বক্তব্য রাখেন তরুন সমাজ সেবক ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান স্যার,রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম স্যার । স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক আহমেদ হাসান মাহদী ।এছাড়াও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর কার্যনির্বাহী কমিটি’র সহ-সভাপতি জগন্নাথ দাশ,সংস্থা’র কার্যনির্বাহী কমিটি’র সহ-প্রচার সম্পাদক নাইম আহমেদ মাহদী ।

এছাড়াও উক্ত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর কার্যনির্বাহী কমিটি’র নির্বাহী সদস্য শফিনুর আলী,রানীগঞ্জ উন্নয়ন সংস্থা’ সম্মানিত সদস্য সাকিব আহমেদ,সংস্থা’র সম্মানিত সদস্য হুমায়ুন আহমেদ প্রমূখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক