ছবি:সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) ছাতিয়ান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাচ্চু মিয়াকে ২ হাজার টাকা, ইদ্রিস মিয়াকে ৫ হাজার টাকা, আব্দুল্লাহকে ৫ হাজার টাকা এবং মরণ পালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে বাচ্চু মিয়া ছাতিয়াইন গ্রামের হাজী আব্দুর রউফের ছেলে, ইদ্রিস মিয়া একই গ্রামের সলিমুল্লাহর ছেলে, আব্দুল্লাহ পিয়াইম গ্রামের আব্দুল নূরের ছেলে এবং মরণ পাল ছাতিয়ান গ্রামের অমূল্য পালের ছেলে।
স্থানীয় প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়িক অনিয়ম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




