মাধবপুরে সা'জাপ্রাপ্ত আ'সামিসহ গ্রে'প্তার ৩
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ PM

মাধবপুরে সা'জাপ্রাপ্ত আ'সামিসহ গ্রে'প্তার ৩

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০২:১০:৫৪ PM

মাধবপুরে সা'জাপ্রাপ্ত আ'সামিসহ গ্রে'প্তার ৩


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে কাশিমনগর পুলিশ ফাঁড়ি। একই রাতে পুরাতন একটি ডাকাতি মামলার দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ধর্মঘর ইউনিয়নের বৈষ্ণবপুর গ্রাম থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কুদ্দুছকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

এ ছাড়া একই রাতে রসুলপুর গ্রামে সংঘটিত একটি পুরাতন ডাকাতি মামলায় শফিউদ্দিন মুকুল ওরফে মকবুল (২৪) ও আরিয়ান আহমেদ রিফাত (২২) নামে আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শফিউদ্দিন মুকুল ওরফে মকবুল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হরষপুর (পূর্বপাড়া) গ্রামের আবুল কাশেমের ছেলে এবং আরিয়ান আহমেদ রিফাত একই গ্রামের এমদাদুল হকের ছেলে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইকতিয়ার মিয়া জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর