সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০২:৪১:৪৭ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক

ছবি : সংগৃহীত


সিলেট বিভাগে দিন দিন বেড়ে চলেছে হামের প্রকোপ। নতুন করে এই বিভাগে আরও ১২৭ জন সন্দেহজনক হামের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আক্রান্ত হয়ে মোট ১৮২ জনের মৃ'ত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলাওয়ারি নিশ্চিত হাম রোগীর মধ্যে সিলেট জেলায় ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন (এর মধ্যে ২ জন রুবেলা আক্রান্ত), মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬০৭ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৩০৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১৩৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, রোববার নতুন করে কারও মৃ'ত্যুর খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৮২ জনের মৃ'ত্যু হয়েছে, যার মধ্যে ১৭২ জন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হামের রোগী।

জেলাভিত্তিক প্রাণহা'নির পরিসংখ্যানে সিলেট জেলায় সর্বোচ্চ ৭৩ জন (৬৯ জন সন্দেহজনক, ৪ জন নিশ্চিত হাম রোগী) মা'রা গেছেন। সুনামগঞ্জে ৬৬ জন (৬৫ জন সন্দেহজনক, ১ জন নিশ্চিত), হবিগঞ্জে ২৮ জন (২৪ জন সন্দেহজনক, ৪ জন নিশ্চিত) এবং মৌলভীবাজারে ১৫ জন (১৪ জন সন্দেহজনক, ১ জন নিশ্চিত) মৃ'ত্যুবরণ করেছেন।

জৈন্তাবার্তা/আরআর