গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের নতুন কমিটি গঠন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ PM

গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের নতুন কমিটি গঠন

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৪:৫৬:১১ PM

গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের নতুন কমিটি গঠন

সংগৃহিত


যুক্তরাজ্যে বসবাসরত গোয়াইনঘাটবাসীদের সামাজিক কল্যাণ, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন ইউকের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ১ অক্টোবর সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে গোলাম জিলানী সভাপতি, সুফি সুহেল আহমদ সাধারণ সম্পাদক এবং এফ. এ. কিবরিয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজির উদ্দিন, আব্দুল হক, এখলাছ উদ্দিন, মোক্তার আহমদ, নূরুল আলম ও আব্দুল হাই সাঞ্জু। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন সালেহ আহমদ ও তোরাব আলী এবং সহ-কোষাধ্যক্ষ আরিফ উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক নূর আহমদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ। সদস্য বিষয়ক সম্পাদক জামাল আহমদ এবং সহ-সদস্য বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়েজ আহমদ ও আমিরুল ইসলাম। ক্রীড়া সম্পাদক রাকীবুল ইসলাম সুমন ও রঞ্জন দাস এবং ধর্ম সম্পাদক মারুফ আহমদ ও তাজ উদ্দিন।

এ ছাড়া মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আক্তার রুবি ও রাহেলা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আছাদুল হক মামুন ও হাছান আহমদ এবং যুব বিষয়ক সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান সাকিল দায়িত্ব পেয়েছেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন মারজানুল বাহার, ময়নুল হাসান সোহাগ, নাছির উদ্দিন, আবু আম্বিয়া, গোলাম সারওয়ার, আলী আহমদ তালহা ও কামরুল হাসান।

নতুন কমিটির মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত গোয়াইনঘাটবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে গোয়াইনঘাটের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল
‘বিশ্বনাথ-ওসমানীনগরের কোনো রাস্তা কাঁচা থাকবে না’: এমপি লুনা