জনপ্রত্যাশা পূরণে কাজ করবে বিশ্বনাথ জিয়া মঞ্চ: তাহসিনা রুশদীর লুনা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ AM

জনপ্রত্যাশা পূরণে কাজ করবে বিশ্বনাথ জিয়া মঞ্চ: তাহসিনা রুশদীর লুনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ১১:২৫:০২ PM

জনপ্রত্যাশা পূরণে কাজ করবে বিশ্বনাথ জিয়া মঞ্চ: তাহসিনা রুশদীর লুনা

ছবি:সংগৃহীত


সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে বিশ্বনাথ উপজেলা জিয়া মঞ্চ সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে জিয়া মঞ্চের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্বনাথের উন্নয়ন ও স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে এ সংগঠন আগামী দিনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তাহসিনা রুশদীর লুনা নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও সুসংগঠিতভাবে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

শুক্রবার (২ অক্টোবর) জিয়া মঞ্চ সিলেট জেলার আওতাধীন বিশ্বনাথ উপজেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আমির আলী, বিশ্বনাথ উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক আওলাদ হোসেন, সদস্য সচিব কবির আহমদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আব্দুস সালাম, দিলওয়ার আহমেদ, জমির আলী, কামাল হোসেন, সুমন আহমেদ ও কামাল আহমদ মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক