জামালগঞ্জে সড়ক দু র্ঘ ট না য় ২ জন নি হ ত
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ AM

জামালগঞ্জে সড়ক দু র্ঘ ট না য় ২ জন নি হ ত

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ০৩:০৮:২৮ AM

জামালগঞ্জে সড়ক দু র্ঘ ট না য় ২ জন নি হ ত

ফাইল ছবি


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। 

রবিবার রাত সাড়ে আটটায় উপজেলার বেহেলী বাজার থেকে সাচনা বাজার আসার পথে সাচনা- বেহেলী সড়কের রাজাপুর ব্রীজের পাশে অটোরিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনায় নিহত ব্যাক্তিরা হলেন, বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে আশিকনূর (৪৫) ও একই ইউনিয়নের বাগানী গ্রামের জামাল মিয়ার ছেলে সুলেমান মিয়া (৩২)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজনের সাথে কথা বলে জানা যায়, কুয়েত ফেরত প্রবাসী আশিকনূর এই মাসের শেষ সপ্তাহে বিদেশ যাওয়ার টিকেট কনফার্ম হওয়ায় তার বন্ধু সুলেমান মিয়াকে নিয়ে রাত সাড়ে আটটায় সাচনা বাজারে নতুন কাপড় কেনার রওয়ানা দেয়। অপর দিকে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের মকবুল মিয়ার ছেলে অটোরিকশা চালক ইয়ামিন (১৮) সাচনা বাজার থেকে যাত্রী নিয়ে বেহেলী বাজারের দিকে যাওয়ার পথে রাজাপুর ব্রীজের কাছে উভয়ই মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে আশিকনূরকে জামালগঞ্জ সদর হাসপাতালে এবং সুলেমান মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ.ম কামাল হোসাইন সোমবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আশিক নূরের ছোট ভাই রাশিদ আলী বাদী হয়ে অটোরিকশা চালক ইয়ামীনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক