জগন্নাথপুরে অটোরিকশা চালক হ ত্যা র বিচা*রের দাবিতে বি ক্ষো ভ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ AM

জগন্নাথপুরে অটোরিকশা চালক হ ত্যা র বিচা*রের দাবিতে বি ক্ষো ভ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৪ ০৫:৩৭:৪৮ AM

জগন্নাথপুরে অটোরিকশা চালক হ ত্যা র বিচা*রের দাবিতে বি ক্ষো ভ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চালক সুজিত কুমার দাসের (৩০) হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর)  দুপুরে ‘জগন্নাথপুর থানার সকল শ্রমিক ও জনসাধারণ’র ব্যাপারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে থানার সামনে গিয়ে শেষ হয়।এতে উপজেলান বিভিন্ন সিএনজি স্ট্যান্ডের সদস্যরা অংশ নেন।

জগন্নাথপুর পূর্বপাড় পৌর পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সভাপতি শফিকুল ইসলাম খেজর বলেন, সুজিত আমাদের ভাই। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা তাঁর খুনিদের ফাঁসি চাই। যদি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা না হয়। তাহলে উপজেলার সকল শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা কর্মবিরতি পালন করব।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, আমরা শ্রমিকদের শান্ত থেকে পুলিশকে সহযোগিতা করতে বলেছি। আশা করছি, দ্রুতই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে অটোরিক্সাচালক সুজিত কুমার দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুজিত রানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের সদস্য ছিলেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক