জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক কর্মশালা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ AM

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক কর্মশালা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ০৯:৪২:২৩ AM

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক কর্মশালা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্তকর্তা রিয়াদ বিন ইব্রাহীম ভুঁইয়ার সভাপতিত্বে ও ব্র্যাক জেলা সমন্বয়কারী এ.কে. আজাদের পরিচালায় বক্তব্য দেন  জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন,এমআরএসসি কো-অর্ডিনেটর মো.নজরুল ইসলাম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুলসহ এতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হলে  জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এজন্য জনসাধারণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি যারা বিদেশ থেকে প্রতারনার শিকার হয়ে দেশে ফিরেছেন তাদের অভিজ্ঞতা বিদেশগামীদেরকে জানালে সম্ভাব্য বিদেশগামীরাও বাস্তব চিত্র বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন।

একশ্রেণীর অসাধু দালালচক্র অভিবাসিদের বিদেশে মোটা অংকের আয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্নসাত করছে। এদের  খপ্পরে পড়ে অনেক সাধারণ পরিবার সর্বশান্ত হচ্ছেন। এসব প্রতারকদের কবল থেকে মানুষজনকে রক্ষায় অবশ্যই জনসচেতনতা প্রয়োজন বলে মনে করেন বক্তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক