শান্তিগঞ্জে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ AM

শান্তিগঞ্জে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ১০:৪০:০৯ AM

শান্তিগঞ্জে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা

ছবি: নিজস্ব


বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক  আলোচনা ও নাটক  অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(১৯ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই সচেতনমূলক নাটকের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা আইডিই -বাংলাদেশ নামের একটি বেসরকারি এনজিওর Transforming Lives Through Nutrition ( TLTN) প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রবন্ধ উপস্থাপনা করেন উক্ত প্রকল্পের মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ মোশারফ হোসাইন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উক্ত প্রকল্পের সিলেট বিভাগের ফিল্ড টিম লিডার শাহ মামুনুল আহাদ। যার আলোচনায় মূল উদ্দেশ্য ছিল সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন  শালীন ও উন্নত শৌচাগড় ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এল. এম. নজরুল  ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন, সহকারী শিক্ষক শংকর চক্রবর্তী , মো আলিমুল ইসলাম, চম্পা রানী সরকার, মুস্তাফিজুর রহমান, মো. ইসহাক, এরশাদ আলী ও মো: আফজল হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক