নাম পরিবর্তন হল সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে’র
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ AM

নাম পরিবর্তন হল সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে’র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ১০:৫২:০৭ AM

নাম পরিবর্তন হল সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে’র

ছবি : ফাইল ফটো


সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজসহ দেশের ৩টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ড. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ’ নামকরণ করা হয়। এছাড়া হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘হবিগঞ্জ মেডিকেল কলেজ’ এবং গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিবর্তে ‘গোপালগঞ্জ মেডিকেল কলেজ’ নামকরন করা হয়েছে। তাছাড়া অবিলম্বে এ আদেশ কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ নভেম্বর একনেকে সভায় ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল’ সুনামগঞ্জ নামে প্রায় ১১শ ৭ কোটি ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সদর উপজেলার সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের মদনপুর-দিরাই সড়কের উভয়পাশে মোট ৩৫ একর জায়গা নিয়ে গঠিত হয় মেডিকেল কলেজটি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক