জগন্নাথপুর চাঞ্চল্যকর সুজিত হত্যাকাণ্ড মামলায় তিন আসামি আটক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ AM

জগন্নাথপুর চাঞ্চল্যকর সুজিত হত্যাকাণ্ড মামলায় তিন আসামি আটক

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৪ ১১:৩২:৫৫ AM

জগন্নাথপুর চাঞ্চল্যকর সুজিত হত্যাকাণ্ড মামলায় তিন আসামি আটক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজিচালিত অটোরিকশা চালক সুজিত দাস (৩০) হত্যাকাণ্ডের মুলহোতাসহ গ্রেপ্তার ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।পরে ছিনতাই হওয়া অটোরিকশাসহ হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চিলাউড়া-হলিদপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের আনসার আলীর ছেলে হত্যাকাণ্ডের মুলহোতা আলী হায়দার (৩৬), হবিগঞ্জের সদর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত তরমুজ আলী ছেলে হাফিজুর রহমান (২৬) ও বাহুবল উপজেলার পনারাব্দা গ্রামের শিবলু মিয়া (২০)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ  বলেন, তথ্যপ্রযুক্তি ও র‍্যাব-৯ এর সহযোগিতায় আসামীদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যমতে গাড়িটি ও হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।ওসি বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামীরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশে এ হত্যাকাণ্ড করেছে বলে স্বীকার করেছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা জানতে আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হবে। বুধবার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতু থেকে অটোরিকশা চালক সুজিত দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। সুজিত রানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের সদস্য ছিলেন।প্রাথমিকভাবে ধারণা করা হয়; ওই চালকের গাড়িটি ছিনতাইয়ের জন্য গলা কেটে তাঁকে রানীগঞ্জ সেতুতে ফেলে যায় দুর্বৃত্তরা।এঘটনায় গত সোমবার রাতে সুজিতের বড় ভাই সুবাস দাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক