জামালগঞ্জে এক পরিবারের ৩ বসতঘর পু ড়ে ছা ই
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ AM

জামালগঞ্জে এক পরিবারের ৩ বসতঘর পু ড়ে ছা ই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ১০:৫০:৩৯ AM

জামালগঞ্জে এক পরিবারের ৩ বসতঘর পু ড়ে ছা ই

ছবি : সংগৃহীত


জামালগঞ্জে অগ্নিকান্ডে ৩টি টিনসেড ঘরসহ নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের বদরপুর গ্রাম ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, জগবন্ধু পালের খড়ের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তেই এই আগুন ছড়িয়ে ৩টি বসতঘর ভস্মিভূত হয়। এসময় গ্রামবাসীর আপ্রাণ চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জগবন্ধু পাল জানান, আমার বসতঘরের পাশে থাকা খড়ের ঘর থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আমি চিৎকার করে আশপাশের লোকজনকে জানাই। পরে লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে ৩টি ঘর পুড়ে যায়। এতে আমার ঘরে থাকা নগদ ১ লক্ষ ৯১ হাজার টাকা, ২০ মণ ধান ও স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বেহেলী ইউনিয়ন পরিষদ সচিব সুজন তালুকদার জানান, আগুন লাগার খবর পেয়ে রাতেই আমি ইউএনও স্যারকে জানিয়েছি। তিনি সরেজমিনে গিয়ে ক্ষয়ক্ষতির বিবরণ জানাতে বললে আমি হোয়াটসঅ্যাপে ছবিসহ সকল তথ্য দেই।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়েছি। পরিষদের সভা শেষে ঘটনাস্থলে যাবো। ক্ষতিগ্রস্ত পরিবারদের শুকনা খাবারসহ সরকারি সকল সহায়তা প্রদান করা হবে।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক